জাতীয়, ডেঙ্গু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৮

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু ও ৩৩৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৩৮ জনের মৃত্যু হলো, যার মধ্যে ২০ জনের মৃত্যু হলো চলতি জুলাই মাসে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৮ জন।

 

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৪১ জন। ৭৬ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে হাসপাতালে ভর্তি হন ১৮ জন।

 

বিভাগের মধ্যে বরিশালে ৭৬ জন, চট্টগ্রামে ৬৬ জন, খুলনায় ৩৪ জন, ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৬ এবং রংপুরে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ৩৩৯ জন হাসপাতাল ছেড়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১১ হাজার ১৯৫ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ১২৫ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি, ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন