জেলার সংবাদ

ঢাকার ধামরাইয়ে নিজ ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় নিজ ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তার মা লিজা আক্তার প্রবাসী এবং বাবা বরিশালে বসবাস করেন। ধামরাইয়ে নানির বাড়িতেই থাকত নাহিদা।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নানি দুধ আনতে বাইরে যান। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে তিনি দেখেন, নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং পুরো মেঝে রক্তে ভেসে যাচ্ছে। এ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন