রাজনীতি, রাজধানী

ঢাকায় জামায়াতের চমক, বিএনপির ১৩টি আসনে জয়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার ২০টি সংসদীয় আসনের নির্বাচনী ফলাফলে দেখা গেছে ১৩টি আসনেই জয় পেয়েছে বিএনপি এবং বাকি ৭টি আসনে জয়ী হয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

ঢাকা-১ আসনে বিএনপির খোন্দকার আবু আশফাক ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

 

ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।

 

ঢাকা-৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার বিপরীতে জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

 

ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

 

ঢাকা-৫ আসনে জামায়াতের মো. কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. নবী উল্লা পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

 

ঢাকা-৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং জামায়াতের আব্দুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

 

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমান ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে জামায়াতের এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।

 

ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

 

ঢাকা-৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিব ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট এবং তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

 

ঢাকা-১০ আসনে বিএনপির শেখ রবিউল আলম ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং জামায়াতের জসিম উদ্দীন পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

 

ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলাম ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

 

ঢাকা-১২ আসনে জামায়াতের সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ৩০ হাজার ৯৬৩ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব ২৯ হাজার ৮৬৯ ভোট পেয়েছেন।

 

ঢাকা-১৩ আসনে বিএনপির ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।

 

ঢাকা-১৪ আসনে জামায়াতের মীর আহমাদ বিন কাসেম ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং বিএনপির সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

 

ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং বিএনপির শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

 

ঢাকা-১৬ আসনে জামায়াতের আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়ী হন এবং বিএনপির আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

 

ঢাকা-১৭ আসনে বিএনপির তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং জামায়াতের স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

 

ঢাকা-১৮ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর ১ লাখ ৪৪ হাজার৭১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

 

ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

 

ঢাকা-২০ আসনে বিএনপির তমিজ উদ্দিন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং এনসিপির নাবিলা তাসনিম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন