বাংলাদেশ, জাতীয়

ঢাকায় ফের ভূমিকম্প

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২২শে নভেম্বর ২০২৫ ০৬:১৪:৫৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকা। শনিবার (২২শে নভেম্বর) সন্ধ্যা ৬টার পর এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

 

উল্লেখ্য, গতকাল নরসিংদীতে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। যাতে প্রাণ হারান ১০ জন এবং আহত হন কয়েকশ মানুষ। পরপর দুই দিন একই জেলায় ভূমিকম্পের ঘটনায় ওই অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন