জাতীয়, জেলার সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তাঁদের সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। হতাহতরা সবাই ওই রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

 

টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

 

তিনি জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাঁদের সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন