ঢাকা থেকে পঞ্চগড়গামী 'দ্রুতযান এক্সপ্রেস' ট্রেনের 'গ' নম্বর এসি কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসার পর পথিমধ্যেই এসি কাজ না করায় দায়িত্বপ্রাপ্তরা চুরির বিষয়টি বুঝতে পারেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে ট্রেনটি পঞ্চগড় পৌঁছায়। ক্ষতিগ্রস্ত কোচটিতে ৭৮টি আসন ছিল, যার যাত্রীরা এসি না থাকায় দুর্ভোগে পড়েন। পঞ্চগড় স্টেশনের ইলেকট্রিক অফিসের ইনচার্জ পাভেল মাহমুদ জানান, চলন্ত অবস্থায় ট্রেনের ওপর থেকে কেউ কয়েলটি চুরি করেছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্তদের তলব করা হয়েছে।
স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ জানান, ওই কোচের টিকিট বিক্রি বন্ধ করে আগে কেনা টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কোচটি পঞ্চগড় স্টেশনে রেখে দেওয়া হয়েছে এবং আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনটি ১৩টির বদলে ১২টি কোচ নিয়ে চলাচল করবে।
ডিবিসি/এনএসএফ