মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আকাশসীমা বন্ধ থাকার প্রভাবে বড় ধরনের শিডিউল বিপর্যয়ে পড়েছে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো। গত শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পর থেকে আজ মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানিয়েছেন, যুদ্ধপরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় আজ মঙ্গলবার (৩ মার্চ) এক দিনেই ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়। আজকের বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে এয়ার অ্যারাবিয়ার ১২টি, কাতার, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই ও জাজিরা এয়ারওয়েজের ৪টি করে এবং কুয়েত এয়ারের ২টি ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও এর প্রভাব পড়েছে। আজ সকালের ৭টিসহ এ পর্যন্ত চট্টগ্রামের বিমানবন্দরটিতে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার খবর পাওয়া গেছে।
ডিবিসি/টিবিএ