বিবিধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫২ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গৌরব, ঐতিহ্য ও আনন্দঘন মিলনমেলার মধ্য দিয়ে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫২ বছর পূর্তি। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমএএ) উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সম্পূর্ণ মার্কেটিং পরিবার এক ছাদের নিচে মিলিত হন।

উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরপুর এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হক এবং বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা দেওয়ান রাশিদুল হাসান, মো. শাহজাহান ও রাশিদা হোসাইন এবং নির্বাহী কমিটির সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলু উপস্থিত ছিলেন। বিভাগের বিভিন্ন ব্যাচের সাধারণ ও আজীবন সদস্য, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের পদচারণায় অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে বক্তারা বিভাগের ৫২ বছরের গৌরবময় যাত্রার স্মৃতিচারণ করে এর সমৃদ্ধ ঐতিহ্য, ঈর্ষণীয় সাফল্য এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা এসময় বিশেষভাবে তুলে ধরা হয়।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিলনমেলা যেন এক উৎসবের রূপ নেয়, যা মার্কেটিং পরিবারের পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করেছে। আবেগ ও আনন্দের এই গৌরবময় আয়োজন উপস্থিত সকলের স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন