বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান রবিবার (৯ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

 

অধ্যাপক সাখাওয়াত আলী খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার দেওয়া এক শোকবার্তায় উপাচার্য বলেন, দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, প্রসার এবং আধুনিকায়নে ড. সাখাওয়াত আলী খান অনন্য অবদান রেখেছেন। 

 

শিক্ষা ও গবেষণার পাশাপাশি সাংবাদিকতা পেশার উন্নয়নেও তার অসামান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ সময় উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন