জেলার সংবাদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন হাসামদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আহত অবস্থায় উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।

 

নিহত পথচারী ভাঙ্গা উপজেলার ছিলাধরচর সদরদী এলাকার রিদয় শেখ এবং মোটরসাইকেল চালক নগরকান্দা উপজেলার সাকিব মুন্সী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রিদয় শেখ এক্সপ্রেসওয়ে দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ ঘটনায় মোটরসাইকেল চালক সাকিব মুন্সী গুরুতর আহত হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন