ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক কোরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
১৬ সদস্যের কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস, শাহে আলম মুরাদ ও সালাউদ্দিন বাদল।
এছাড়া, উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ১৪ জনকে। গেল বছর ৩০শে নভেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সম্মেলনের প্রায় এক বছর পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা এলো।