জাতীয়, রাজনীতি, রাজধানী

ঢাকা-৬ আসনে বিপুল পরিমাণে ভোটার স্থানান্তর: ইশরাক হোসেন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ৫ আগস্ট ২০২৪-এর পর ঢাকা-৬ আসনে বিপুল পরিমাণে ভোটার স্থানান্তর করা হয়েছে এবং নির্বাচনের এক মাস পার হওয়ার আগেই বহিরাগত এই ভোটারদের একটি অংশ ইতিমধ্যে এই আসন থেকে অন্যত্র চলে গেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য লেখেন।

 

তিনি আরও লেখেন, ঢাকাকে টার্গেট করে জামাত তাদের সরকার (ইউনূস সরকার) গঠনের কিছুদিন পরেই এই কাজটি শুরু করেছিল। এ সংক্রান্ত সমস্ত তথ্য ও প্রমাণ সংগ্রহের প্রক্রিয়ায় আছেন জানিয়ে তিনি উল্লেখ করেন, তথ্য ও প্রমাণ সঠিকভাবে যাচাই করে দলের কাছে রিপোর্ট দেয়া হবে এবং জনসম্মুখে প্রকাশ করার উদ্যোগ নেয়া হবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন