বাংলাদেশ, রাজনীতি

ঢাকা-৮ আসন: ২ কেন্দ্রে এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-৮ নির্বাচনি এলাকার দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ এবং উদয়ন স্কুল–উভয় কেন্দ্রেই এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

 

ফলাফলে দেখা যায়, শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। মাত্র ৭ ভোটের ব্যবধানে এই কেন্দ্রে জয়-পরাজয় নির্ধারিত হয়।

 

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা (হাতপাখা) ১১ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) ৭ ভোট এবং গণ-অধিকার পরিষদের মেঘনা আলম (ট্রাক) ৭ ভোট পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট পেয়েছেন।

 

অন্যদিকে, ঢাকা-৮ আসনের ১০৩ নম্বর কেন্দ্র উদয়ন স্কুল থেকে প্রাপ্ত স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানেও শাপলা কলি প্রতীকের আধিপত্য বজায় রয়েছে। এই কেন্দ্রে মোট ১ হাজার ৯৫২ জন ভোটারের মধ্যে ৭১৩ জন ভোট প্রদান করেছেন। এর মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর শাপলা কলি প্রতীক পেয়েছে ৩৮৯ ভোট এবং মির্জা আব্বাসের ধানের শীষ পেয়েছে ২৯৩ ভোট।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন