রাজনীতি

ঢাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- ঢাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানিম আকন্দ এবং সদস্য নাইম বাবু।

শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এই বহিষ্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন