বাংলাদেশ, রাজধানী, অন্যান্য ধর্ম

ঢোল বাজিয়ে ও নেচে মেয়র আতিকের দুর্গোৎসবের শুভেচ্ছা 

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ৫ই অক্টোবর ২০১৯ ১০:১৪:০৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢোল বাজিয়ে ও নেচে সর্বজনীন দুর্গোৎসবে শামিল হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর কাওরান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসবে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

রাত সাড়ে ৯টায় কাওরান বাজারের এই পূজামণ্ডপে আসেন ডিএনসিসি মেয়র। এরপর সবার সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। একসময় গলায় ঢোল ঝুলিয়ে মেয়র নিজেই গানের তালে তালে বাজাতে থাকেন। তার মধ্যে উচ্ছ্বাস দেখে সবাই আনন্দ উদযাপন করতে থাকেন।

আরও পড়ুন