বিনোদন, বলিউড

তওবা করার পরও আগের ছবি নিয়ে বাজে ভিডিও তৈরি করা পাপ- সানা খান

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে জানুয়ারী ২০২১ ০৫:৫০:৫২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মন খারাপ বলিউডের সাবেক অভিনেত্রী সানা খানের। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই দুঃখের কাহিনী জানিয়েছেন তিনি নিজেই। সিনেমা জগত ছেড়ে ইবাদতের পথ বেছে নিয়েছেন, কিন্তু নেটিজেনরা তার অতীতের ছবি নিয়ে নানা ভিডিও তৈরি করছে। তাই ভীষণ মন খারাপ তার।

সানার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তার নেগেটিভ ভিডিও তৈরি করা হচ্ছে। এতদিন ধৈর্য হারাননি। কিন্তু একটি ভিডিও দেখে খুব দুঃখ পেয়েছেন সানা।

ইনস্টাগ্রামে সানা লিখেছেন, কিছু মানুষ আমাকে নিয়ে বেশকিছু দিন ধরে নেগেটিভ ভিডিও তৈরি করছেন। আমি এতদিন ধৈর্য হারাইনি। কিন্তু এবার আমার অতীত নিয়ে একজন ভিডিও তৈরি করেছেন, আর তা নিয়ে আজেবাজে কথা বলা হচ্ছে। আপনি জানেন না, কোনও মানুষ তওবা করার পর এভাবে তাকে অপমান করা পাপ? আমার মন ভেঙে গেছে।

উল্লেখ্য, ধর্মের পথে চলবেন বলে কিছুদিন আগেই বিনোদন জগত ছেড়ে দিয়েছেন সানা খান। সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনুরোধ করেছিলেন, তাকে যেন আর কেউ কোন কাজের অফার না দেন। এই ঘোষণার কিছুদিনের মধ্যেই গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস সায়েদকে বিয়ে করেন সানা। সেই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, “আল্লাহর জন্যই একে অপরকে ভালবাসতে পেরেছি। আল্লাহর কৃপায় বিয়ে করতে পেরেছি। আল্লাহ যেন আমাদের ইহলোক ও পরলোকে একসঙ্গে রাখেন।”                                      

আরও পড়ুন