আন্তর্জাতিক

তলোয়ার নিয়ে সুইডেনের স্কুলে প্রাণঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুইডেনের ফাগেরস্তা শহরের একটি হাই স্কুলে তরবারি নিয়ে এক তরুণের হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ব্রিনেল হাই স্কুলে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ গুলি চালিয়ে ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করে।

গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে স্কুলটি পুনরায় খোলার দিনই এই হামলার ঘটনা ঘটে, যা অনেক শিক্ষার্থীর জন্য প্রথম দিন ছিল। স্থানীয় পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, আটক সন্দেহভাজন তরুণকে হত্যার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে।

 

স্থানীয় পুলিশ প্রধান টমি আলরিকসন জানান, ১৬ থেকে ২০ বছর বয়সী প্রায় ৪৫০ জন শিক্ষার্থীর ওই স্কুলে পুলিশ দ্রুত পৌঁছায়। প্রথম টহল দল ভবনে প্রবেশ করে হামলাকারীকে গুলির মাধ্যমে নিয়ন্ত্রণে আনে।

 

দেশটির সম্প্রচারমাধ্যম এসভিটির প্রতিবেদন অনুযায়ী, হেলমেট পরিহিত এবং তরবারি হাতে থাকা ওই হামলাকারী স্কুলটিরই সাবেক শিক্ষার্থী এবং তার বিরুদ্ধে অতীতে মারধরের রেকর্ড ছিল। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে দুই কিশোর গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছে এবং অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, তিনি এক ব্যক্তিকে রক্তে ভেজা অবস্থায় দেখতে পান এবং আতঙ্কিত হয়ে পুলিশ ডাকা হলে সবাই দৌড়ে নিরাপদ স্থানে সরে যায়। ঘটনার পর স্কুলটিতে পাঁচ ঘণ্টার অবরুদ্ধ (লকডাউন) অবস্থা তৈরি হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা হিসেবে ফাগেরস্তা শহরের আরও কয়েকটি স্কুল এবং সরকারি ভবনে তাৎক্ষণিকভাবে লকডাউন জারি করা হয়।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন