আন্তর্জাতিক

তাইওয়ানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ডিসেম্বর ২০২৫ ০৫:৪২:২১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ বুধবার (২৪শে ডিসেম্বর ২০২৫) তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।

 

অন্যদিকে, তাইওয়ানের স্থানীয় সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাইতুং কাউন্টিতে এই কম্পন অনুভূত হয় এবং তাদের পরিমাপে এর মাত্রা ছিল ৬.১।

 

প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

তথ্যসূত্র আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন