ভারত

তামিলনাড়ুতে ধর্মীয় স্থান, স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ: বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেই রাজ্যে মদ বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন জোসেফ বিজয় তলপতি। দায়িত্ব নিয়েই তিনি রাজ্যের ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তাঁর স্পষ্ট ঘোষণা অনুযায়ী, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের আশেপাশে কোনোভাবেই মদ বিক্রি করা যাবে না।

গত রবিবার অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয় কংগ্রেস, ভিসিকে এবং বাম দলগুলোর সমর্থনে সরকার গঠন করেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত। তামিলনাড়ু সরকারের মদ বিপণন সংস্থা ‘টাসম্যাক’-এর অধীনে রাজ্যে মোট ৪,৭৬৫টি অনুমোদিত মদের দোকান রয়েছে। বিজয়ের নির্দেশে বন্ধ হতে যাওয়া ৭১৭টি দোকানের মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে এবং ২৫৫টি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত। যদিও মদের রাজস্ব বন্ধ হওয়ায় রাজ্যের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।

 

শপথ গ্রহণের পর বিজয় আরও কিছু জনকল্যাণমূলক ও প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী গঠন এবং মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি পূর্বতন ডিএমকে সরকারের আমলের অর্থনৈতিক অবস্থা ও বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের নির্দেশ দিয়ে বিজয় জানান, বর্তমানে সরকারের ওপর ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা থাকলেও রাজকোষ কার্যত শূন্য।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন