আন্তর্জাতিক, ভারত

তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই মে ২০২৬ ০৬:১৫:৩৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তামিলনাড়ুতে পরবর্তী সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় রাজ্যপাল আর.ভি. আরলেকরের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়। গত তিন দিনের মধ্যে রাজ্যপালের সঙ্গে এটি হবে তার তৃতীয় বৈঠক।

সূত্র জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার শেষ পর্যন্ত অর্জন করেছেন বিজয়। কংগ্রেসের ৫ জন এবং বিদুতলাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআইএম ও ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) থেকে ২ জন করে বিধায়কের সমর্থন পাওয়ায় তামিলনাড়ু ভেট্রি কাজগাম (টিভিকে) নেতার পক্ষে সমর্থন ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার অংক পার করেছে।

 

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার রাজ্যপাল আরলেকরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিজয়। কিন্তু বিধানসভায় টিভিকে নেতার পর্যাপ্ত সমর্থন নেই এমন যুক্তিতে উভয়বারই বিজয়ের সরকার গঠনের দাবি খারিজ করে দেন তিনি।

 

এদিকে এসবের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন উঠেছে। বিজয়কে ক্ষমতার বাইরে রাখতে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর দ্রাবিড় রাজনীতির দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ডিএমকে (DMK) এবং এআইএডিএমকে (AIADMK) জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে পারে বলে জোরালো আলোচনা চলছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন