জাতীয়, রাজনীতি

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩:১৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।

নরওয়ের প্রধানমন্ত্রী তার পোস্টে লেখেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনসহ দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।

 

সদ্য সমাপ্ত এই নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া ফলাফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং দলটির শরিকেরা পেয়েছে তিনটি আসন।

 

অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে এবং তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন