ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান মোদি।
ফেসবুক পোস্টে মোদি লিখেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-কে এক নির্ধারক বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
তিনি বলেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার বহিঃপ্রকাশ। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত সর্বদাই পাশে থাকবে। আমাদের বহুমুখী সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং অভিন্ন উন্নয়নমূলক লক্ষ্যগুলো এগিয়ে নিতে আমি আপনার সাথে কাজ করার প্রত্যাশা করছি।
ডিবিসি/কেএলডি