রাজনীতি, রাজধানী

তারেক রহমান ও বিএনপিকে মিশরের অভিনন্দন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মিশর দূতাবাস।

শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) মিশর দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

 

শুভেচ্ছা বার্তায়, তারা একটি সফল নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানায়। এই নির্বাচন বাংলাদেশের জনগণের ইচ্ছা ও আশা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন বলেও মন্তব্য করা হয়।

 

দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়ে বার্তায় বলা হয়, নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মিশর আগ্রহী। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করা এবং উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অভিন্ন আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়াই মিশরের লক্ষ্য।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন