বিবিধ, রিপোর্টার্স ডায়েরি

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহিন, সম্পাদক ইমরান

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন।

মঙ্গলবার (১২ মে) সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ।


২০২৬-২৭ সেশনের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে এটিএন বাংলার সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গ্লোবাল টেলিভিশনের আবু সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মানবজমিনের আল আমিন নির্বাচিত হয়েছেন।


অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন- দপ্তর সম্পাদক রাব্বি (এশিয়া পোস্ট), প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক নাহিদ হাসান (আলোকিত বাংলাদেশ) এবং অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী (দৈনিক জনকণ্ঠ)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।


নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা রুহুল কুদ্দুস মল্লিক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির।


নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি সাহেদুজ্জামান সাকিব এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।


উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিতে প্রতি বছর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন