বাংলাদেশ, জেলার সংবাদ

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে মে ২০২১ ০১:২৭:১১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলা, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জের বাহুবলে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত হয়েছেন আরো ১৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিকশার তিন যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে চুয়াডাঙ্গা সদরে ট্রাকের ধাক্কায় রহমত উল্লাহ নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। দুপুরে ভালাইপুরে প্রাইভেট পড়িয়ে সাইকেলে করে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পাবনা বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন মারা গেছেন।  


আরও পড়ুন