তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে স্পিকার নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি ঢাকা থেকে সড়কপথে রওনা হবেন। এরপর পদ্মা সেতু ও বরিশাল হয়ে বিকেল ৩টায় ভোলা সার্কিট হাউসে তার উপস্থিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, সার্কিট হাউসে পৌঁছানোর পর আজ বিকেল ৫টায় তিনি তার নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অপর একটি সংবর্ধনা অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা রয়েছে।
সফরের তৃতীয় ও শেষ দিন শনিবার সকাল ১০টায় ভোলা সার্কিট হাউসে জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে তিনি এক মতবিনিময় সভায় মিলিত হবেন। ওই সভা শেষে তিনি পুনরায় ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করবেন।
ডিবিসি/পিআরএএন