খেলাধুলা, ফুটবল

তিন পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার শুরু একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে নামা আলবিসেলেস্তেদের একাদশে যথারীতি আছেন অধিনায়ক লিওনেল মেসি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়ের ম্যাচের একাদশ থেকে রাইটব্যাকে নাহুয়েল মোলিনার জায়গায় সুযোগ পেয়েছেন গনসালো মন্তিয়েল। এছাড়া মিডফিল্ডে জিউলিয়ানো সিমিওনের পরিবর্তে ফিরেছেন রদ্রিগো দে পল।


আরেক পরিবর্তনে শারীরিকভাবে পুরোপুরি ফিট না থাকায় লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় একাদশে এসেছেন নিকোলাস গনসালেস।


আর্জেন্টিনার শুরুর একাদশ: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনসালেস। ফরোয়ার্ড: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন