বয়স মাত্র তিন বছর। যে বয়সে হাতে খেলনা নিয়ে মেতে থাকার কথা, ঘরের কোণে প্রজাপতির মতো উড়ে বেড়ানোর কথা সেই বয়সে হাসপাতালের সাদা বিছানায় শুয়ে যন্ত্রণার সঙ্গে পাঞ্জা লড়ছে নিষ্পাপ শিশু হাবিব।
এখনও ঠিকমতো চিনে উঠতে পারেনি এই বিশাল পৃথিবীকে, অথচ এরই মধ্যে তার শরীরে থাবা বসিয়েছে এক মরণব্যাধি। চিকিৎসকরা জানিয়েছেন, ফুটফুটে এই শিশুটি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (অ্যাকুট ব্লাড ক্যান্সার)-এ আক্রান্ত।
প্রতিদিন এই ছোট্ট শরীরটা নিয়ে সে লড়ে যাচ্ছে শুধু একটুখানি বাঁচার জন্য, আবারও আগের মতো হাসার জন্য। কিন্তু তার এই লড়াইয়ে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবের চিকিৎসার জন্য প্রথমে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসার পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে একপর্যায়ে নিঃস্ব হয়ে পড়ে তার পরিবার। শেষ পর্যন্ত প্রয়োজনীয় টাকার অভাবে চেন্নাইয়ের চিকিৎসা অধরাই রেখে তাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হন স্বজনরা। বর্তমানে টাকার অভাবে থমকে গেছে তার পরবর্তী চিকিৎসা। শিশু হাবিব এখন রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ 'ঢাকা ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল'-এ চিকিৎসাধীন রয়েছে।
হাবিবের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি ক্যান্সারের চিকিৎসার খরচ বহন করা আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত ও নিয়মিত চিকিৎসা প্রদান করা গেলে হাবিবকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু তার জন্য প্রয়োজন বিপুল অংকের টাকা, যা জোগাড় করতে না পেরে দিশেহারা তার বাবা-মা।
বর্তমানে ছোট্ট হাবিবের বেঁচে থাকার একমাত্র ভরসা-বিত্তবানদের সহানুভূতি ও সাধারণ মানুষের একটুখানি মানবিকতা। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যই পারে একটি নিষ্পাপ শিশুকে নতুন জীবন দিতে, ফিরিয়ে দিতে একটি মায়ের কোল খালি হওয়া থেকে।
সন্তানকে বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন হাবিবের অসহায় বাবা।
সাহায্য পাঠানোর ঠিকানা:
সরাসরি যোগাযোগের জন্য এবং আর্থিক সাহায্য (বিকাশ ও নগদ)-এর মাধ্যমে পাঠাতে পারেন এই নম্বরে:
মোবাইল (হাবিবের বাবা): +880 1306-929255 (বিকাশ ও নগদ)
ব্যাংক অ্যাকাউন্টসমূহ:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (IBBL):
অ্যাকাউন্টের নাম: Mehadi Hasan
অ্যাকাউন্ট নম্বর: 20507770221975250
শাখা: এজেন্ট ব্যাংকিং, সাতক্ষীরা (১৪৩-০৪)
অগ্রণী ব্যাংক পিএলসি (Agrani Bank Plc):
অ্যাকাউন্টের নাম: Mehadi Hasan
অ্যাকাউন্ট নম্বর: 0200024943535
শাখা: পাটকেলঘাটা, সাতক্ষীরা
আপনার সামান্য অবদান ফিরিয়ে দিতে পারে একটি শিশুর মুখের হাসি এবং একটি পরিবারের স্বপ্ন।
ডিবিসি/এসএফএল