আন্তর্জাতিক, ইউরোপ

তিন মাসের জন্য জ্বালানি কর অর্ধেক করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরিবারের দৈনন্দিন ব্যয়ভার কমাতে অস্ট্রেলিয়া আগামী জুনের শেষ পর্যন্ত তাদের জ্বালানি শুল্ক (এক্সাইজ ডিউটি) অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে। পাম্পে জ্বালানির ওপর অস্ট্রেলিয়া সরকারের ধার্য করা এই বিক্রয় কর (সেলস ট্যাক্স) পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি ২৬.৩ সেন্ট কমানো হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন: "আপনারা যখন গাড়িতে জ্বালানি ভরবেন, তখন আপনাদের পকেটের টাকা বাঁচাতে আমরা তিন মাসের জন্য জ্বালানি কর অর্ধেক করে দিচ্ছি।"

 

তিনি আরও বলেন, "বিদেশের মাটিতে সংঘাত আমাদের দেশের ভেতরে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। আর আমরা জানি যে অস্ট্রেলীয়রা এর চাপ তীব্রভাবে অনুভব করছে।" এদিকে, জ্বালানির এই উচ্চমূল্যের কারণে মানুষকে ব্যক্তিগত গাড়ি চালানো থেকে নিরুৎসাহিত করতে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্য—ভিক্টোরিয়া ও তাসমানিয়া—সাময়িকভাবে তাদের গণপরিবহন ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন