বাংলাদেশ, জেলার সংবাদ

তিস্তা নদীতে পানি না থাকলেও খাল সংস্কারে ব্যয় হচ্ছে দেড় হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পানির অভাবে দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প এখন চরম অস্তিত্ব সংকটে ভুগছে। ভারত উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখায় বাংলাদেশ অংশের তিস্তা এখন ধুধু বালুচরে পরিণত হয়েছে। এর ফলে সেচ লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না।

এমন পরিস্থিতির মধ্যেও দেড় হাজার কোটি টাকা ব্যয়ে সেচ খাল সংস্কারের কাজ চলছে, যার ৯৫ শতাংশ শেষ করার দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে কৃষকদের অভিযোগ, অনেক খালে কখনোই তিস্তার পানি পৌঁছায়নি, ফলে বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে কয়েকগুণ বেড়েছে উৎপাদন খরচ।

 

নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের দাবি অনুযায়ী সেচের জন্য প্রয়োজনীয় ১০ হাজার কিউসেক পানি থাকলেও, ডালিয়া পয়েন্টের তথ্য বলছে পানি আছে মাত্র ২ হাজার ৫০০ কিউসেক।

 

১৯৯০ সালে ৮৪ হাজার ৩৭৮ হেক্টর জমিতে সেচের লক্ষ্যমাত্রা ধরা হলেও বর্তমানে তা কমে ৫৭ হাজার হেক্টরে দাঁড়িয়েছে, যার ৫০ শতাংশও পূরণ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন