আন্তর্জাতিক

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার ইরানের!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তুরস্কের অভিমুখে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর নাকচ করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এর আগে তুরস্ক জানিয়েছিল, তাদের আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, দেশটির সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশ তুরস্কের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা অস্বীকার করছে।

 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি ইরাক এবং সিরিয়ার ওপর দিয়ে উড়ে এসে তুরস্কের আকাশসীমার কাছাকাছি পৌঁছেছিল। তবে মাঝপথে প্রতিহত করায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট এরদোগান এ প্রসঙ্গে বলেছেন যে, তুরস্ক তার ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করে ‘প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করছে’ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ‘সবচেয়ে স্পষ্ট ভাষায় সতর্কতা’ জারি করছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন