সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এই ফোনালাপের বিষয়ে ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, আলাপের সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আরাগচি। হরমুজ প্রণালীতে সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য তিনি মার্কিন 'আইনহীনতা এবং সামরিক দুঃসাহসিকতা'কে দায়ী করেছেন।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের দেওয়া অবরোধ ভাঙার চেষ্টাকালে আরও দুটি ইরানি তেলের ট্যাঙ্কার বিকল করে দিয়েছে তাদের বাহিনী। নতুন এই ঘটনা চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর আরও চাপ সৃষ্টি করেছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি