খেলাধুলা, ফুটবল

তৃতীয় স্থানের জন্য খেলার কোন ইচ্ছেই নেই ফ্রান্স-ইংল্যান্ডের!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলার পর এবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে এখনই দেশে ফেরা হচ্ছে না দলটির; বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আরেক সেমিফাইনালিস্ট ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই ম্যাচটি নিয়ে অবশ্য কোনো দলেরই আগ্রহ নেই। ইংল্যান্ড আগেই তাদের অনীহার কথা জানিয়েছিল, এবার ফ্রান্সের ফুটবলার ও কোচও একই সুরে কথা বলেছেন। ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে তো অর্থহীন এই ম্যাচটিকে ‘চকলেট মেডেলের ম্যাচ’ বলে আখ্যা দিয়েছেন।

তবে এই ম্যাচ খেলার খুব একটা ইচ্ছা না থাকলেও কোচ দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচ হওয়ায় কেবল তাঁর জন্যই জিততে চায় ফ্রান্স দল। এই ম্যাচের মধ্য দিয়েই ফ্রান্সের ডাগআউটে দেশমের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। কোনাতে জানিয়েছেন, তাঁরা কেউই তৃতীয় স্থানের জন্য খেলতে চাননি, তবে কোচের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ তাঁকে প্রতিদান দিতে এবং এই ব্রোঞ্জ বা চকলেট মেডেলটি জিততে তাঁরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবেন।

 

ফরাসি কোচ দিদিয়ের দেশমও জানিয়েছেন যে ম্যাচটি খেলার কোনো ইচ্ছা তাঁর নেই, তবে মনের বিরুদ্ধে গিয়েই তিনি দলকে মাঠে নামাবেন। এটি কোনো প্রীতি ম্যাচ নয়, বরং খেলোয়াড়, স্টাফ ও তাঁর দায়িত্ব পালনের অংশ উল্লেখ করে দেশম বলেন, ইংল্যান্ড বা ফ্রান্স কেউই এই ম্যাচ খেলতে চায় না, তবু তাঁদের শেষ লক্ষ্যটি অর্জন করতে হবে। পাশাপাশি নিজের বিদায়ী ম্যাচে আবেগে না ভাসার জন্য আগেভাগেই সতর্ক করে দেশম বলেছেন, তিনি জানেন এটি তাঁর শেষ ম্যাচ, তবে তিনি চান না কেউ কাঁদুক; কারণ শেষ ঘনিয়ে এলেও জীবন থেমে থাকে না।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন