মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “যখন তেলের দাম বাড়ে, তখন যুক্তরাষ্ট্র অর্থ উপার্জন করে।” নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশালে’ এক পোস্টে তিনি লিখেন, “যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের মধ্যে ‘সবচেয়ে বড় তেল উৎপাদনকারী’ দেশ। তাই তেলের দাম যখন বাড়ে, আমরা প্রচুর অর্থ উপার্জন করি।”
ট্রাম্প বলেন, তেলের দরের চেয়ে অধিক ‘আগ্রহ ও গুরুত্বের’ বিষয় হল ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষম থেকে বিরত রাখা, যাতে তারা ‘মধ্যপ্রাচ্য ও প্রকৃতপক্ষে পুরো পৃথিবীকে ধ্বংস’ করতে না পারে।
সূত্র: আলজাজিরা।
ডিবিসি/কেএলডি