আন্তর্জাতিক

তেল আবিবের ১১ স্থানে ভয়াবহ ক্ষেপণাস্ত্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবসহ পার্শ্ববর্তী অন্তত ১১টি জায়গায় রকেট ও মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শনিবারের (২৮ মার্চ) লাইভ আপডেট থেকে জানা গেছে, বৃহত্তর তেল আবিবের বিভিন্ন স্থানে পড়া এসব ধ্বংসাবশেষের আঘাতে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা দানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের বরাতে খবরে বলা হয়েছে, এই হামলায় তেল আবিবে একজন প্রাণ হারিয়েছেন। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ঘটনাস্থলে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া দেশটির মধ্যাঞ্চলের আরেকটি স্থানে আহত আরও দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাদের আঘাত খুব একটা গুরুতর নয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন