আন্তর্জাতিক

তেল আবিবে ইরানের হামলায় একজন নিহত, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত তেল আবিব শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

হামলার পর পুরো শহরজুড়ে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ও বিস্ফোরণে আহত অন্তত ২১ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় আকাশে একের পর এক আলোর ঝলকানি দেখা যায় এবং প্রচণ্ড শব্দে পুরো শহর কেঁপে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত হানে।


ইরানের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে জানানো হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনার প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েল এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন