আন্তর্জাতিক

তেল চোরাচালানের অভিযোগে ১১ জন ক্রুসহ একটি জাহাজ জব্দ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর উপসাগরীয় এলাকায় সাড়ে তিন লাখ লিটারের বেশি তেলসহ একটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী। দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে এটিকে চোলাচালানের তেল বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জব্দকৃত ওই জলযানটিতে মোট ৩ লাখ ৮২ হাজার লিটার বা ১ লাখ ১ হাজার গ্যালন চোরাই জ্বালানি তেল বহন করা হচ্ছিল। অবৈধভাবে এই জ্বালানি পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে কতৃপক্ষ।

 

অভিযানের সময় জাহাজটিতে থাকা ১১ জন ক্রু সদস্যকেও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

 

জব্দকৃত তেল এবং আটককৃত ক্রুদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের স্থানীয় বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হতে পারে জানানো হয় প্রতিবেদনে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন