আন্তর্জাতিক

তেহরানের ঐতিহাসিক ফ্রিডম স্কয়ারে নেয়া হবে খামেনির কফিন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। বর্তমানে তেহরানের মোসাল্লা মসজিদে তার জানাজার আনুষ্ঠানিকতা চলছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তেহরানের ঐতিহাসিক ফ্রিডম স্কয়ারে নিয়ে যাওয়া হবে খামেনির কফিন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ জুলাই তার মরদেহ ইরানের পবিত্র কওম নগরীতে এবং ৮ জুলাই ইরাকের কারবালা ও নাজাফে নেওয়া হবে। সবশেষে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

 

আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় এই অনুষ্ঠান ইরানের জন্য শোক পালনের চেয়েও বড় কিছু। প্রায় চার দশক ধরে ইরানকে নেতৃত্ব দেওয়া খামেনির মৃত্যুর পরও দেশটিতে যে ক্ষমতার ধারাবাহিকতা বজায় আছে- এটি তারই একটি প্রকাশ্য প্রদর্শনী।

 

এছাড়া আগামী দিনগুলোতেও এমন জনসমাগম বারবার দেখা যাবে বলে প্রত্যাশা করছে ইরান। ধারণা করা হচ্ছে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের সবচেয়ে বড় জনসমাগমটি তেহরানের ফ্রিডম স্কয়ারেই হতে যাচ্ছে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন