আন্তর্জাতিক

তেহরানের প্রাণকেন্দ্রে ফের শক্তিশালী হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (২ মার্চ) ভোরে এই হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। আল–জাজিরার লাইভ আপডেটে বিষয়টি জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইডিএফ জানিয়েছে, ‘সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।’


এদিকে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সদর দপ্তর ধ্বংস করা হয়ছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।


মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। এখন বিপ্লবী গার্ডের আর কোনো সদর দপ্তর নেই।


এছাড়াও বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড গত ৪৭ বছরে এক হাজারেরও বেশি মার্কিনিকে হত্যা করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ হামলায় সাপের মাথা কেটে ফেলা হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন