ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় শনিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে এই হামলার চিত্র উঠে এসেছে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরের ভেতরে কোনো একটি স্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে। অপর একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে একের পর এক হামলার ফলে সেখানে আগুনের বিশাল গোলা তৈরি হচ্ছে।
এই ঘটনার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল যে, তেহরানে তারা ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। তাদের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি বিমানবাহিনী মূলত ইরানের সরকারি অবকাঠামোগুলোকে লক্ষ্য করেই তেহরানে এই অভিযান পরিচালনা করছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/পিআরএএন