আন্তর্জাতিক

তেহরানের সঙ্গে আলোচনার মাঝেই ওয়াশিংটনে পৌঁছেছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে তিনি এই দীর্ঘমেয়াদি আলোচনার জন্য প্রস্তুত নন বলেও ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে বের হয়ে আসার পথ খুঁজে পেতে চরম হিমশিম খাচ্ছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। শীঘ্রই ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্য ও ইরান যুদ্ধই প্রধান আলোচ্য বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।

 

এদিকে, ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর চালানো সাম্প্রতিক এক ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ওই হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

 

অন্য এক ঘটনায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিভিন্ন প্রমাণ তাঁদের কাছে নথিভুক্ত রয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর কিছু পদক্ষেপ সরাসরি যুদ্ধাপরাধের সামিল হতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন