জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়, যা বর্তমান সংসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার মূল দায়িত্ব পেয়েছে এই বিশেষ কমিটি। কোন অধ্যাদেশটি বহাল থাকবে এবং কোনটি বাতিল করা হবে, তা পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর কমিটিতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

উল্লেখ্য, এর আগে গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ওই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যেই এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন