জেলার সংবাদ, কৃষি

দক্ষিণাঞ্চলে লবণাক্ত জমিতে চাষ হচ্ছে লবণ-সহিষ্ণু আলু

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা মার্চ ২০২০ ০৭:৫৫:২১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমির জন্য উদ্ভাবিত লবণ-সহিষ্ণু আলুর চাষ শুরু হয়েছে। রোগ-বালাই কম এবং ফলন ভালো হওয়া খুশি কৃষকেরা।

লবণাক্ততার জন্য দক্ষিণাঞ্চলে আলুর ফলন হয় না বললেই চলে। তবে আর্ন্তজাতিক আলু গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ২০১৭ সাল থেকে যৌথভাবে গবেষণা শুরু করে লবণ সহিষ্ণু কয়েকটি আলুর জাত উদ্ভাবন করেছে।

লবণাক্ততার কারণে আমন ধান কাটার পর দক্ষিণাঞ্চলের বিস্তৃণ কৃষি জমি অনাবাদী পড়ে থাকে। অনাবাদী এসব জমিতে অল্প খরচে আলুর এসব জাতের উৎপাদনও ভালো হয়েছে। তাই অর্থকরী ফসল হিসেবে আলু চাষ নিয়ে আশাবাদী এই অঞ্চলের কৃষকেরা।

উপকুলীয় এলাকায় বাণিজ্যিকভাবে লবণাক্ত জমিতে বারি আলু ৭২, ৭৩ ও ৭৮ জাতের চাষ ছড়িয়ে উদ্যোগ নিচ্ছেন কৃষি অধিদপ্তর।

দক্ষিণাঞ্চলের লবণাক্ত ১৮টি জেলার ৯৩টি উপজেলায় বিনা ও স্বল্প চাষে আলু এই জাত ছড়িয়ে দিতে পারলে আলুর জন্য অন্য অঞ্চলের উপর নির্ভশীলতা কমবে।

আরও পড়ুন