যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীকে বাধাহীনভাবে চলাচলের সুযোগ দেওয়া যাবে না বলে জানিয়েছে আল জাজিরা অ্যারাবিকের কাছে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ সূত্র।
ওই সূত্রটি জানিয়েছে, যুদ্ধবিরতির শর্তে শত্রুদের জন্য এমন কোনো অবাধ চলাচলের সুযোগ অন্তর্ভুক্ত থাকতে পারে না, যা আমাদেরকে ২ মার্চের আগের পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যায়।
ওই কর্মকর্তা আরও জানান, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী যতদিন অবস্থান করবে, ততদিন এই দেশের প্রতিরোধ চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের ভূখণ্ডে যতদিন দখলদারিত্ব বজায় থাকবে, ততদিন দখলদারদের পিছু হটতে বাধ্য করার জন্য লেবানন এবং এর জনগণের যেকোনো উপায়ে প্রতিরোধ করার পূর্ণ অধিকার রয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি