খেলাধুলা, ফুটবল

দলে নিজের ভূমিকা নিয়ে ‘অখুশি’ নেইমার!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে ফেলা ব্রাজিলের একাদশে নেইমার জুনিয়র একবারও জায়গা পাননি। এখন পর্যন্ত খেলেছেন মোটে এক ম্যাচ, সেটাও বদলি হিসেবে নেমে মাত্র ১৪ মিনিট। যে কারণে দলে নিজের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল রাত ২টায় নওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে আনচেলত্তি নেইমারের এই অসন্তুষ্টি নিয়ে কথা বলেন। তবে ইতালিয়ান এই কোচ এও জানিয়েছেন যে, ১০ নম্বর জার্সিধারী ফুটবলার কম খেলতে পারার ব্যাপারটিকে খারাপভাবে নিচ্ছেন না।

আনচেলত্তি বলেন, নেইমার সন্তুষ্ট না হলেও তার আচরণ খুবই ভালো এবং সে দারুণ অনুশীলন করছে। তিনি আরও যোগ করেন, নেইমার খুবই সম্মানজনক, ভদ্র ও সতীর্থদের কাছে অত্যন্ত প্রিয় এবং তার অসাধারণ সামর্থ্য ও বিনয়ী স্বভাবের কারণে সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। নেইমারকে নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে কোচ বলেন, অবশ্যই সে সবসময়ই যেমন চায়, এবারও খেলতে চায়।

 

ডান পায়ের কাফের চোট নিয়ে নেইমার এই বিশ্বকাপে এলেও আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, তিনি এখন পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট। এর ফলে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার শারীরিক সক্ষমতা নিয়ে যে সংশয় ছিল, তা অনেকটাই দূর হয়েছে। কোচ আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খেলতে পারছে, তবে কতক্ষণ খেলবে তা কেউ জানে না। ম্যাচে নিজের সময় ও গতি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সে বিষয়ে নেইমারের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে আনচেলত্তি জানান, যখনই তিনি মনে করবেন দলকে তার প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাবেন। তবে আগামীকালকের ম্যাচেও আনচেলত্তি বোধহয় নেইমারকে বেঞ্চেই রাখবেন।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন