কুমিল্লায়

দাফনের দুই যুগ পরও অক্ষত স্বামীর মরদেহ, স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে দেখলেন স্বজনরা

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উলুপাড়া গ্রামে দীর্ঘ দুই যুগ বা ২৪ বছর আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়ার দাবি করেছেন স্বজনরা। শুক্রবার (৩১ জুলাই) সদ্য প্রয়াত স্ত্রীর জন্য স্বামীর কবরের পাশে নতুন কবর খুঁড়তে গিয়ে তারা এই দৃশ্য দেখতে পান। আশ্চর্যজনক এই ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, উলুপাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত রমজান আলী দীর্ঘ দুই যুগ আগে মৃত্যুবরণ করেন। শুক্রবার তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ইন্তেকাল করলে স্বামীর কবরের পাশেই তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। সেই উদ্দেশ্যে কবর খুঁড়তে গেলে স্বজনরা অবাক হয়ে দেখতে পান যে, দীর্ঘ সময় পার হওয়া সত্ত্বেও রমজান আলীর মৃতদেহ এবং কাফনের কাপড় আগের মতোই সম্পূর্ণ অক্ষত রয়েছে। এমনকি কবরের মাটিও তার দেহ স্পর্শ করেনি বলে তারা জানান।

 

স্থানীয়রা জানান, ব্যক্তিজীবনে প্রয়াত রমজান আলী অত্যন্ত সৎ, পরহেজগার ও ধর্মভীরু একজন মানুষ ছিলেন। তিনি স্থানীয় হাটে-বাজারে চাল ও আটা বিক্রি করে অত্যন্ত সাদামাটাভাবে জীবিকা নির্বাহ করতেন। জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করার পাশাপাশি তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং সর্বদা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকতেন। স্থানীয়দের বিশ্বাস, তার এই সৎ ও পুণ্যময় জীবনযাপনের কারণেই দীর্ঘ দুই যুগ পরও মরদেহটি এমন অক্ষত অবস্থায় রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন