জাতীয়

দাম বাড়লো জ্বালানি তেলের; ডিজেল ১১৫, অকটেন ১৪০

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই এপ্রিল ২০২৬ ১০:৩১:৪২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিনের এই নতুন দাম ঘোষণা করা হয়। বর্ধিত এই মূল্য আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম পূর্বের ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। পাশাপাশি প্রতি লিটার কেরোসিনের মূল্য ১৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন