আন্তর্জাতিক

দায়িত্ব ছাড়লেন ট্রাম্পের ভেনেজুয়েলা বিষয়ক উপদেষ্টা ক্লেভার-ক্যারন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলা নীতি গঠন এবং দেশটির বিশাল তেল সম্পদ সংক্রান্ত চুক্তি তদারকিতে মূল ভূমিকা রাখা অনানুষ্ঠানিক শীর্ষ উপদেষ্টা মাউরিসিও ক্লাভার-কারোন নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, ভেনেজুয়েলা বিষয়ক মার্কিন পোর্টফোলিও তিনি আর তদারকি করছেন না।

সরকারে কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও মায়ামিভিত্তিক এই ব্যবসায়ী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে ভেনেজুয়েলা নীতি নির্ধারণে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে কাজ করছিলেন। ক্লাভার-কারোন দাবি করেছেন যে তাঁর এই বিদায় সম্পূর্ণ স্বেচ্ছায়, তবে বিষয়টির সঙ্গে পরিচিত কয়েকটি সূত্রের মতে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

 

দায়িত্ব ছাড়ার বিষয়ে ক্লাভার-কারোন জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি সফল করতে প্রাথমিক পর্যায়ে তিনি অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী রুবিওর নেতৃত্বে একটি আন্তঃসংস্থা দল ও পুনর্গঠিত দূতাবাস টিম নীতি বাস্তবায়নে কাজ করছে। অন্যদিকে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ক্লাভার-কারোন একজন বেসরকারি নাগরিক এবং সরকারের কোনো পদে না থাকায় তাঁকে সরিয়ে দেওয়ার দাবিটি সঠিক নয়।

 

ট্রাম্পের প্রথম মেয়াদে ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান এবং পরে লাতিন আমেরিকা বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা ক্লাভার-কারোন ভেনেজুয়েলার ঋণ পুনর্গঠন ও তেল চুক্তি তদারকিতে ভারী প্রভাব বজায় রেখেছিলেন। তবে একজন বেসরকারি নাগরিক হয়ে বিপুল অর্থমূল্যের ব্যবসায়িক চুক্তিতে তাঁর এমন সরাসরি হস্তক্ষেপ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ও ট্রাম্পের কয়েকজন মিত্রের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল।

 

সূত্র: রয়টার্স

আরও পড়ুন