পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় সাশ্রয় নিশ্চিত করতে দারাজ শুরু করতে যাচ্ছে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হয়ে মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে এতে থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং আকর্ষণীয় সব ভাউচার সুবিধা।
রমজানের বাজার গুছিয়ে নিতে দারাজ এবার তাদের ‘দারাজ চয়েস’ চ্যানেলে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা বড় কোনো ছাড়ের অপেক্ষা ছাড়াই সারা বছর বাজারের সর্বনিম্ন দামে দৈনন্দিন পণ্য কিনতে পারবেন। এছাড়া দারাজ চয়েসে ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি ও সাথে ফ্রি ডেলিভারি’র মতো অফারও রাখা হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। নির্দিষ্ট কিছু পণ্যে থাকছে সাইট-ওয়াইড ফ্রি ডেলিভারি সুবিধা।
বিশেষ আকর্ষণ হিসেবে ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১০টা এবং ২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২টা ও সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার চালু থাকবে, যেখানে সর্বোচ্চ ৯ শতাংশ অতিরিক্ত ছাড় উপভোগ করা যাবে। এফএমসিজি, ফ্যাশন, বিউটি ও ওয়েলনেস, লাইফস্টাইল এবং ইলেকট্রনিক্সসহ রমজানের প্রয়োজনীয় সব ক্যাটাগরিতেই এই অফারগুলো প্রযোজ্য হবে। কেনাকাটার অভিজ্ঞতা গোছানো করতে সপ্তাহজুড়ে শনি থেকে শুক্রবার পর্যন্ত ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ওপর ভিত্তি করে থিম-ভিত্তিক শপিং ডের আয়োজন করা হয়েছে। পণ্যের গুণগত মান নিশ্চিত করতে এই আয়োজনে এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডেটল, ইউনিলিভার এবং প্যারাশুট ন্যাচারালে।
পাশাপাশি ভিট, রিয়েলমি, নেসলে, লোটো, ম্যারিকো ও রেকিটের মতো নামী ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব ‘ব্র্যান্ড ডে’ নিয়ে ক্যাম্পেইনে অংশ নিচ্ছে। পেমেন্টের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে মিডল্যান্ড ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কার্ডহোল্ডারদের জন্য কালেক্টেবল ভাউচারের মাধ্যমে ১০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ইবিএল জিপ-এর মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা রাখা হয়েছে। ‘২ গুড ২ মিস’ স্লোগানে আয়োজিত এই ক্যাম্পেইনের অফারগুলো দারাজ অ্যাপ ও অফিসিয়াল পেজে পাওয়া যাবে।
ডিবিসি/আরএসএল