একসময় দারোয়ানের কাজ করা ছেলেটি এখন বিচারক। অবাক কার হলেও ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে। তিনি টেক্সাসে ‘জেলা জজ’ হিসেবে শপথ নিয়েছেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত ওই বিচারকের নাম সুরেন্দ্রন কে প্যাটেল। তার জন্ম ভারতের কেরালায়। ছোটবেলায় স্কুল থেকে ঝরে পড়েছিলেন। তারপর জীবিকা নির্বাহ করতে দৈনিক মজুরিভিত্তিতে কাজ নেন বিড়ির কারখানায়। কাজ করেন দারোয়ন হিসেবেও।
এই বিচারক ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, দশম শ্রেণির পর পারিবারিক অভাব অনটনের কারণে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরিবার পড়ার ব্যয় মেটাতে পারতো না। এরপর এক বছর বিড়ির কারখানায় কাজ করেছি। সেখানে দৈনিক মজুরি পেতাম। উপার্জিত অর্থ দিয়ে বন্ধুদের সহযোগিতায় আবারও পড়াশোনা শুরু করি। অবসর সময়ে স্থানীয় হোটেলে দারোয়ানের কাজ করেছি। জীবনের এই কঠিন বাস্তবতা আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়।
তিনি আরও বলেন, বিচারকের পদে আসাটাও আমার জন্য চ্যালেঞ্জিং ছিলো। আমার উচ্চারণ নিয়ে মন্তব্য করা হয়। অনেকে আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালায়। শেষ পর্যন্ত আমি সফল।